Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর-মারামারি, গ্রেফতার ১৪

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১০:২১

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিউগিনি প্রপার্টিজের ভেতরে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় চারজন নারীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি বলেন, ‘দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি নিউ গিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও মারামারিতে জড়ায়। খবর পেয়ে দ্রুত ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেফতার করে।‘

বিজ্ঞাপন

আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন পারস্পরিক মারামারিতে গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’

তিনি আরও বলেন, ‘জমি কেনা-বেচা সংক্রান্ত আর্থিক বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর