Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১০:১৩

প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান ওরফে রিহাম (৯) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়নগর-ইসলামনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিহান ওই এলাকার আবদুল মজিদ স্যারাং বাড়ির মহিউদ্দিনের ছেলে এবং স্থানীয় নাজিরহাট মাদরাসার প্রথম জামাতের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের একটি বিয়ের গেট দেখতে গিয়েছিল রিহাম। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর