Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি ক্যাম্পাসের একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ, আটক ৩

ঢাবি করেস্পন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ২০:৫২

-ছবি : সংগৃহীত

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণের সময় উপস্থিত জনতা তিনজনকে থানায় হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাঁদের আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ৮ থেকে ১০ টি ককটেল বিস্ফোরণ করা করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপস্থিত শিক্ষার্থীরা প্রথমে দুজনকে আটক করলেও একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিলো। তবে অন্য একজন সরাসরি জড়িত থাকায় তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাবিতে সিরিজ ককটেল বিস্ফোরণ
৮ নভেম্বর ২০২৬ ১৯:৪৩

আরো

সম্পর্কিত খবর