Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সনি সিনেমা হলের সামনে প্রাইভেটকারে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ২২:৩১ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬ ২২:৩২

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবেন।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে এসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর