Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ২৩:৩৩

নিহত ছাত্রদল নেতা মাহিদুল ইসলাম শাওন।

লক্ষ্মীপুর: জেলার চন্দ্রগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মাহিদুল ইসলাম শাওন (১৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জেলা ছাত্রদল।

নিহত শাওন চৌপল্লী কালী দাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং একই বিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল। সে উত্তর জয়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিম মাস্টার বাড়ির মো. মাসুদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় শাওন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সন্ধ্যায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাওন মারা যায়।
​
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, বিষয়টি সম্পর্কে তার জানা নেই এবং কেউ তাকে এ বিষয়ে জানায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর