Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিশরে ২ ট্রেনের সংঘর্ষে নিহতের ঘটনায় জামায়াতের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৪:২১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ১৬:৪৩

ঢাকা: মিশরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, গত ৮ নভেম্বর মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ৭ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এই দুর্ঘটনায় এতগুলো মূল্যবান প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক।

তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর দরবারে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করি। আমরা আশা রাখি, মিশর সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণ এই কঠিন শোক এবং বিপর্যয় দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর