Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর উত্তরখানে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৬:৩৫

প্রতীকী ছবি।

ঢামেক: রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেট এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্বামী আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিসার আলী তিতুমীর বলেন, খবর পেয়ে গতরাতে উত্তরখান হেলাল মার্কেট দোবাদিয়া রোডের ১০ তলা বিল্ডিংয়ের ৯/এফ ফ্লোরের একটি রুমের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এসআই আরও বলেন, পারিবারিক কলহের জেরে ইমার স্বামী আমিনুর রহমান গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় ইমার স্বামীকে গ্রেফতারের পর আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে নিহত ইমার চাচা মো. সাইফুল ইসলাম বলেন, ‘১১ মাস আগে প্রেমের সম্পর্ক থেকে আমিনুল ও ইমার বিয়ে হয়। এরপর থেকে ঢাকার উত্তরখান এলাকায় তারা ভাড়া থাকতেন। তিন বোনের মধ্যে ইমা ছিল ছোটো।’

তিনি আরও বলেন, ‘আমার ভাতিজি ইমা ও আমিনুল ইসলাম একসঙ্গে পাবনা এডওয়ার্ড কলেজে পড়তো। বিদেশে যাওয়ারও কথা ছিল ইমা ও তার স্বামীর। ৭-৮ মাস আগে পরিবারের অমতে বিয়ে করে তারা। এরপর থেকে ঢাকায় থাকতো। গতরাতে পুলিশের মাধ্যমে খবর পাই, স্বামী আমিনুল ইসলাম ইমাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর