Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১০:২২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৪:২০

পুলিশের অভিযানে গ্রেফতার ইমন।

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে স্কুলছাত্রী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমন আহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রাম থেকে ইমনকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনের স্থায়ী ঠিকানা পাটিকাবাড়ী। তার বাবা আব্বাস উদ্দীন ও বড় ভাই আকাশ দেশের বাইরে চলে যাওয়ার পর থেকে সে মায়ের সঙ্গে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার একটি বাসায় বসবাস করছিল। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

বিজ্ঞাপন

ঘটনার পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে পাটিকাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করে পুলিশ।

সিসিটিভির ফুটেজে ছুরিকাঘাতের দৃশ্য।

এর আগে, সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া। বাসার কলিংবেল চেপে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে ইমন। এ সময় জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ছুরিটি ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত জাকিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ছুরিকাঘাতে তার হাত ও পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে।

আহত স্কুলছাত্রীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ইমন। একই কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি জাকিয়া তার বাবা-মাকে জানায় এবং উত্ত্যক্তের প্রতিবাদ করে। এতে ক্ষুব্ধ হয়ে ইমন তার ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

চট্টগ্রামে তেলের গোডাউনে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২১:০৭

আরো

সম্পর্কিত খবর