Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানমন্ডি ৩২ নম্বরে ককটেলসহ চিরকুট উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৪:২৪

উদ্ধারকৃত ককটেল ও চিরকুট।

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দুইটি তাজা ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব নিষ্ক্রিয়করণের ইউনিট ককটেল দু’টি নিষ্ক্রিয় করে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এই ককটেল ও চিরকুট উদ্ধার করা হয়।

উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ, মুক্তির ডাক ৭১। জয় বাংলা।’ এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ককটেল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা—‘জয় বাংলা। প্রজন্ম-৭১।’’

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর