Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মাদরাসায় আগুন, ধোয়ায় অসুস্থ ৮৮ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ২০:১৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ২০:১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ফলে সৃষ্ট ধোয়ায় ৮৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ।

তিনি জানান, বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসা চলমান রয়েছে। রোগীদের মধ্যে চারজনকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটারে রাখা হয়েছে। দুটি মেডিকেল বোর্ড গঠন করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার পর থেকে দুপুর পর্যন্ত ৮৮ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। এদের মধ্যে ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে সকল রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন।

এর আগে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লা শান্তিধারা জামিয়া আশরাফিয়া মাদরাসায় এই আগুনের ঘটনা ঘটে।

মাদরাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদরাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই আগুন থেকে সৃষ্ট ধোয়া ছড়িয়ে পড়লে সেখান থেকেই অসুস্থ হয়ে পড়েন সবাই।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

আরো

সম্পর্কিত খবর