Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৫:২২

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেফতার করা হয়েছে।কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মধ্যরাতে তাকে ডিবি কার্যালয় নিয়ে যায়। তবে কি কারণে তাকে গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়টি জানা যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর