Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির এস এম হলের স্মৃতিচারণ করলেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৬:২৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১৯:৫৫

সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।’ একই সঙ্গে তিনি হলে অবস্থানকালের নানা স্মৃতিচারণ করেন।

প্রতিনিধিদল জানায়, এস এম হলের ছাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গৌরব বোধ করেন। তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

এসময় প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে।’

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর