ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন দফতরে কর্মরত ৭ কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে দুজন আগে থেকেই পরিচালক হিসেবে চলতি দায়িত্বে ছিলেন। তারা হলেন- এ এস এম সাজ্জাদ হোসেন এবং মো. মাসুদুর রহমান। এ ছাড়া উপপরিচালক পদ থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।