Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে শিল্পমন্ত্রী / সারা দেশে ৩৮১টি ক্ষুদ্র-মাঝারি শিল্প কারখানা বন্ধ, চালু ২২টি

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ২০:০০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ২০:৪৯

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঢাকা: দেশব্যাপী ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্প কারখানা বর্তমানে বন্ধ রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে দেওয়া জবাবে শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সারা দেশে ৮৪টি শিল্পনগরী প্রতিষ্ঠা করেছে। এসব শিল্পনগরীর ১১ হাজার ৭৪৮টি প্লটে বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে মোট ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৮১টি কারখানা বন্ধ অবস্থায় রয়েছে। তবে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় সচল করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলের কারখানার তথ্য জানতে চেয়ে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিসিক শিল্পনগরীর বাইরের কারখানাগুলো তাদের আওতাভুক্ত না থাকায় শ্যামপুর শিল্পাঞ্চলে বিদ্যমান সব কারখানার সঠিক পরিসংখ্যান বিসিকের কাছে নেই। তবে ওই এলাকায় শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মালিকানাধীন দুটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং বর্তমানে প্রতিষ্ঠান দুটিই বন্ধ রয়েছে বলে সংসদকে অবহিত করেন শিল্পমন্ত্রী।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর