Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে বালুবোঝাই ট্রাক উলটে ঘুমন্ত শিশুর মৃত্যু, আহত অন্তঃসত্ত্বা মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১৭:৫৪

ঘটনাস্থলের ছবি।

রংপুর: রংপুর মহানগরীর পশ্চিম খাসবাগে গভীর রাতে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বসতঘরের ওপর উল্টে পড়ে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির অন্তঃসত্ত্বা মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলন চক্রবর্তী এ বিষয়ে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাসবাগ এলাকা থেকে সাতমাথার দিকে যাচ্ছিল দ্রুতগতির বালুবোঝাই ড্রাম ট্রাকটি। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে পিন্টু মিয়ার টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন মা ও মেয়ে। ট্রাকের নিচে ও বালুর স্তূপে চাপা পড়ে তারা গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৫৩ মিনিটে শিশু তাসলিমা আক্তার সিনথিয়ার (১১) মৃত্যু হয়। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত মা আয়েশা বেগম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর