Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ২৩:৪০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ ২৩:৩৬

গাইবান্ধা: জেলার সাদুল্লাপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই শিশু নিহত হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বৈরাগীর বাজার এলাকার বকসীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের ছাদেকুল মন্ডলের ছেলে সামিউল ইসলাম (১৪) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (৮)। সামিউল স্থানীয় ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর আব্দুল্লাহ বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয় সামিউল। এ সময় তার সঙ্গে ছিল ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ। তারা সাদুল্লাপুর থেকে বাড়ি ফেরার পথে বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ২ জনই সড়কে ছিটকে পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আব্দুল্লাহ মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সামিউল ইসলাম ডক্টরস ক্লিনিকে মারা যায়।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর