Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাফে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৬ ২২:৪০

আরেকটা সাফ শিরোপা জিতে দুই যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসানের স্বপ্ন ছিল বাংলাদেশের। দাপুটে গ্রুপ পর্ব পেরুনোর পর আজ সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল স্বাগতিকরা। সেমির লড়াইটা হামজা চৌধুরীরা লড়লেনও দাপুটে। ম্যাচের বলের পজিশন, টার্গেটে শট সব কিছুতেই বাংলাদেশ ছিল এগিয়ে। কিন্তু কাঙ্খিত গোলটাই কেবল হলো না। অপর দিকে গোলরক্ষক শ্রাবনের ভুলে ম্যাচের শেষভাগে গোল পেয়ে যায় পাকিস্তান। সেই গোলই সাফে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়েছে।

সেমিফাইনালের লড়াইয়ে ১-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। অপর দিকে রোমাঞ্চকর জয় পেয়ে সাফের ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

বিজ্ঞাপন

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর