বেনাপোল: যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় নিষিদ্ধ সংগঠনের শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামকে (৩৪) আটক করা হয়েছে।
গ্রেফতার আরিফুল ইসলাম শার্শা থানার চটকাপোতা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ জানায়, আসামি আরিকুল ইসলামকে বেলা ১২টার সময় শার্শা থানাধীন চটকাপোতা গ্রামস্থ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফাতার আসামি শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। তার বিরুদ্ধে ইতিপূর্বে ২টি অস্ত্র মামলা, ২টি বিষ্ফোরক মামলাসহ সর্বমোট ৭টি মামলা আছে।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে।