বাংলাদেশের বৈদেশিক ঋণের আসল চ্যালেঞ্জ ঋণের আকার নয়, দুর্বল রাজস্ব আদায়- বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে টেকসই ঋণ ও কর সংস্কারের দিকে নজর দিচ্ছে সরকার। ঋণের ধরণ এমন হবে- যা নিজের খরচ নিজেই তুলে আনে। কত ঋণ নেওয়া হলো তা নয়, নেওয়া ঋণ কত ভালোভাবে কাজে লাগানো হলো সেটাই আসল।
প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, গত ২০২৪ সালের আগস্টে আমরা ঋণের ভারী বোঝা পেয়েছি। ঋণ দ্রুত বেড়েছে, বাংলাদেশ ব্যাংকের টাকায় ঘাটতি মেটানো হয়েছে, সুদ ব্যয় লাফিয়ে বেড়েছে আর রিজার্ভ তলানিতে নেমেছিল।
বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে- এমন দাবি করে অর্থমন্ত্রী বলেন, এখন বাংলাদেশ ব্যাংক থেকে বাজেট অর্থায়ন বন্ধ হয়েছে, রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে এবং ঋণের ব্যয় কমছে।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে শুরু হওয়া দু’দিনব্যাপী ‘আন্তর্জাতিক ঋণ সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইজে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অর্থ বিভাগ জানায়, এ সম্মেলনের লক্ষ্য হচ্ছে আগামী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং ২০২৯ সালে এলডিসি থেকে সহজ করার লক্ষ্যে সহায়ক বাস্তবসম্মত সুপারিশমালা প্রণয়ন। সম্মেলনে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে- উপযুক্ত সময়ে ইউএসডি ইউরো বন্ড, সুকুক, সামুরাই ও পান্ডা বন্ডের মাধ্যমে গ্লোবাল ক্যাপিটেল মার্কেটে প্রবেশ;
বিদেশি বিনিয়োগকারীর জন্য পুঁজিবাজার সহজলভ্য করা: জে পি মরগ্যান জিবিআই-ইএম এজ-এর সুযোগ কাজে লাগানো এবং ইউরো ক্লিয়ার ও ক্লিয়ার স্ট্রিম-এর সঙ্গে সেটেলমেন্ট সংযোগ স্থাপন;
ব্যাংক ও পুঁজিবাজারের সংযোগ জোরদার করা: বড়, দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থ আসবে পুঁজিবাজারে থেকে, শুধু ব্যাংক থেকে নয়।

-ছবি : সংগৃহীত
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের পরিস্থিতি এখন অনেকটাই বদলে দিয়েছে বিএনপি সরকার। এখন বাজেট বাস্তবায়নে আর টাকা ছাপানো হচ্ছে না। বাজেট বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন গত ২০২৪ সালের ৩০ জুন ছিল ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা। গত জুন শেষে (২০২৬) এটি কমে ৪৮২ কোটি টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে। গত জুন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারের বেশি। সেই সঙ্গে ঋণ সস্তা হয়েছে। ঋণ ব্যস্থাপনায় স্বচ্ছতা বেড়েছে। অতীতের ঋণ এখন পরিশোধের সময় হয়ে এসেছে।
ঋণ মান উন্নয়নে সরকারের করণীয় প্রসঙ্গে তিনি বলেন, আমাদের রাজস্ব বাড়াতে হবে। করভিত্তি সম্প্রসারণ, অযৌক্তিক কর ছাড় কমানো এবং ভ্যাট ও আয়কর ডিজিটাইলেজন করা। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋণ সংস্কার।
এছাড়া আরও ৮টি প্রস্তাব তুলে ধরেন তিনি। এগুলো হচ্ছে-
• Banking Sector and Financial Market Reform and Bank Recapitalization: আমরা ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাত কে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি, সরকারি ব্যাংক গুলোর recapitalization সহ পুরো ব্যাংকিং খাতে শৃংখলা আনয়নে সরকার এবং বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে।
• বুঝেশুনে ঋণ: আগে সস্তা concessional loan অগ্রাধিকার দেয়া, ব্যয়বহুল short-term borrowing পরিহার, এবং টাকা ছাপিয়ে কখনো budget financing নয়।
• আগাম পরিকল্পনা: প্রথম Annual Borrowing Plan ও নতুন Medium-Term Debt Strategy (MTDS) প্রকাশ, যাতে বাজার আগেই জানতে পারে কী আসছে।
• প্রতিটি টাকার সদ্ব্যবহার: কেবল ভালোভাবে appraise করা, Growth promoting and high-return প্রকল্পে অর্থায়ন; চলমান প্রকল্পসমূহ আগ্রাধিকার ভিত্তিতে সুষ্ঠুভাবে শেষ করা।
• Local bond market-এর গভীরতা: Pension fund, insurance company ও বিদেশি বিনিয়োগকারী আকর্ষণ।
• Contingent liability নিয়ন্ত্রণ: ভর্তুকির arrears পরিশোধ, government guarantee-তে সীমা ও fee আরোপ, গ্যারান্টি তালিকা এবং Fiscal Risk Statement প্রকাশ।
• শক্তিশালী প্রতিষ্ঠান: প একীভুত Debt Management Office (DMO) ও আধুনিক ও সময়োপযোগী সংশোধনী আনয়নের মাধ্যমে উপযুক্ত Public Debt Act প্রণয়ন।
• বিনিয়োগকারি ভিত্তি বাড়ানো এবং Standard, creative borrowing instruments : Sukuk এবং Green/Blue bond-এর পরিধি বাড়ানো; international bond কেবল উপযুক্ত সময়ে।