Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১২:২২

রোহিঙ্গা জনগোষ্ঠী। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম জোরদার করতে এই অর্থ ব্যয় করা হবে।

মিয়ানমার ও এ অঞ্চলের শরণার্থীদের জন্য ইইউর ঘোষিত ১ কোটি ৬০ লাখ ইউরোর আঞ্চলিক তহবিলের অংশ হিসেবে বাংলাদেশ এই সহায়তা পাচ্ছে।

চলতি ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইইউর আগে বরাদ্দ করা ২ কোটি ৩০ লাখ ইউরোরও বেশি সহায়তার অতিরিক্ত হিসেবে নতুন এই অর্থ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। তাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধান এবং সংকটের টেকসই সমাধানে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর