Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৭:৪৬

প্রতীকী ছবি।

খুলনা: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার গোলনা মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর এলাকার স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী এক সঙ্গে খুলনার দিকে যাচ্ছিলেন। বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ডুমুরিয়া থানার এসআই মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর