Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেট
১৭ নভেম্বর ২০২৬ ২২:২৬

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী ও মহাখালীতে ২টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টায় পল্লবী সিরামিক্স রোডে ‌‌’মিরপুর সুপার লিং’ নামের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

বিজ্ঞাপন

অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর