ঢাকা: রাজধানীতে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমার সার্বক্ষণিক মাঠে থেকে জননিরাপত্তায় কাজ করে যাচ্ছি।