Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৫:০৩

গ্রেফতারকৃত চার নেতাকর্মী।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আহমেদ (২২), জেলা যুবলীগের সদস্য মো. মাহফুজুর রহমান (৪৫), সাবেক কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান মুন্সি (৪০) এবং সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো. মাহিম শেখ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার সোহাগ আহমেদের বাড়ি দিয়ারধানগড়া, মাহফুজুর রহমানের বাড়ি জানপুর মধ্যপাড়া, জিয়াউর রহমান মুন্সির বাড়ি হোসেনপুর এবং মাহিম শেখের বাড়ি সদানন্দপুর এলাকায়।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আবু বক্কর মাতব্বর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর