Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্ব আদালতের রায় / মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৬:৩৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ১৬:৪৭

বিশ্ব আদালতে রায় পড়ছেন বিচারক – ছবি : সংগৃহীত

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যর দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। শুধু তাই নয়, রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা বহুল আলোচিত এই মামলার রায় পড়ার শুরুতে এ কথা উল্লেখ করেন ।  রায় পাঠ এখনও চলছে।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‘‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।’’

বিজ্ঞাপন

তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা কি না, বিচারকরা তা খতিয়ে দেখছেন।

বিস্তারিত আসছে …

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো