বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। দুই সংস্করণেই একাধিক পরিবর্তন আনা হয়েছে দলে। নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে বাইরে রেখে দল ঘোষণা করা হয়েছে।
কিছুদিন পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত সেই কারণেই টেস্টে নিয়মিত ক্রিকেটারদের বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রাখেনি দক্ষিণ আফ্রিকা। দলের বাহিরে রাখা হয়েছে অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও মার্কো ইয়ানসেনের মতো তারকাদের। তবে ইনজুরি কাটিয়ে ফিরেছেন দুই পেসার লুঙ্গি এনগিডি ও আনরিখ নরকিয়া।
আগামী ডিসেম্বরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। বাভুমার অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। অন্যদিকে মার্করামের অনুপস্থিতিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের অধিনায়কত্ব করবেন বিয়র্ন ফরটুইন।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ ৪ ডিসেম্বর এবং শেষ ওয়ানডে ৭ ডিসেম্বর। এরপর ১০ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১২ ও ১৩ ডিসেম্বর।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: কেশব মহারাজ (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর ইস্টারহিউজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।