Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে বন্য শূকরের আক্রমণে ৩ কৃষক আহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ নভেম্বর ২০২৬ ২৩:৫০ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ২৩:৪৪

বন্য শূকর

বান্দরবান: জেলার আলীকদম উপজেলায় পাহাড়ে জুমখেতে বন্য শূকরের আক্রমণে ৩ জন কৃষক আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চুংরুই পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-নিয়াচং ম্রো, লুরিং ম্রো এবং মেনরু ম্রো।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চুংরুই পাড়ায় পাহাড়ে জুম খেতে চাষাবাদের কাজ করার সময়ে বন্য শুকরের আক্রমণে ৩ জন জুমিয়া কৃষক আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। অপরজন স্থানীয়ভাবে কুরুকপাতা ইউনিয়নে চিকিৎসা নিচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা জংরাই ম্রো বলেন, আহত ব্যক্তিরা তার চাচা। বন্য শূকরের আক্রমণে তারা আহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর