Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিয়োগ দিচ্ছে পেট্রোলিয়াম করপোরেশন

সারাবাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬ ১৩:৩৭

ঢাকা: ১৪টি পদে ১৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) । আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)

আবেদন শুরু: ১৯ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী – পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: ঢাকা

বয়স: ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ ও ২ নং পদের ক্ষেত্রে ৩৩ বছর এবং ৩ ও ৪ নং পদের ক্ষেত্রে ৩৫ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞাপন

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;

সে সঙ্গে আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-১৩ নং পদের জন্য ২২৩ টাকা এবং ১৪ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

ঢাকার বাতাসের মান কিছুটা উন্নত
২২ নভেম্বর ২০২৬ ১৩:৩৩

আরো

সম্পর্কিত খবর