Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল চায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৭:৩০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১৭:৩২

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ। ভারতের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজনে থাকবে বাংলাদেশ। এর আগেও বিশ্বকাপের সহ-আয়োজক ছিল বাংলাদেশ। তবে সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় কোনো ম্যাচ হয়নি এদেশে। ২০৩১ সালে তেমনটা হবে না বলে প্রত্যাশা বাংলাদেশ ক্রিটেক বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের।

ওই বিশ্বকাপের অন্তত একটা সেমিফাইনাল ম্যাচ যেন বাংলাদেশে আয়োজন করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তামিম। বিসিবি সভাপতি জানিয়েছেন, তিনি বেশ আশাবাদি যে একটি সেমিফাইনাল হবে বাংলাদেশে।

রোববার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন তামিম। তিনি বলেন, ‘একটা বিষয় নিয়ে আমি সংশ্লিষ্টদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি, এটা (বাংলাদেশে সেমিফাইনাল) করতে পারব। আমাদের এখানে অন্তত একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজন করতে চাই। আমি খুবই আশাবাদী, এমন কিছু একটা হবে।’

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ইতিবাচক আলোচনা হচ্ছে বলেছেন তামিম। বিসিবি সভাপতি বলেন, ‘আমি এ নিয়ে ইতোমধ্যে আলোচনায় আছি। সময়ের সঙ্গে যখন আইসিসি আনুষ্ঠানিক ঘোষণা দেবে, তখন আপনারা জানতে পারবেন। আমি খুবই আশাবাদী, আমাদের দেশে অবশ্যই গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে এবং আগের তুলনায় বেশি হবে। তবে আমরা যদি একটি সেমিফাইনাল আয়োজনের সুযোগ আদায় করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। এ বিষয়েও আইসিসির সঙ্গে আলোচনা চলছে।’

এর আগে ২০১১ সালে ভারত ও শ্রীলংকার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। তবে এবার আগের চেয়ে বাংলাদেশে ম্যাচ সংখ্যাও বাড়বে আবার সেমিফাইনালের মতো বড় ম্যাচও আয়োজিত হবে বলেছেন তামিম ইকবাল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

হামের উপসর্গে একদিনে ৯ মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ ১৭:৩১

ঘরে, বারান্দায় রঙিন অর্কিড
২২ নভেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর