Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত সিরিজ আয়োজন নিয়ে সরকারের সঙ্গে বিসিবির আলোচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ২৩:১৫

আগস্টের শেষ দিকে ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি আয়োজন নিশ্চিত করতে এবার সরকারি পর্যায়েও তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ–এর তথ্য অনুযায়ী, সম্ভাব্য সফর নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম। বৈঠকে সম্ভাব্য ভারত সফর এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো সফর নিয়ে আনুষ্ঠানিক সম্মতি না দেওয়ায় দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর বিষয়ে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের ধারণা, সিরিজটি সফলভাবে আয়োজন করতে ক্রিকেটীয় প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক সমন্বয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

মূলত এই সীমিত ওভারের সিরিজটি ২০২৪ সালেই হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে দুই দফা পিছিয়ে যায় সূচি। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

এর আগে গত ২৯ জুলাই সিরিজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, সফরটি বাস্তবায়নের বিষয়টি শুধু দুই ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না।

ভারতের মতো বড় দলের সফর বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্রীড়া ও বাণিজ্যিক—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়েই সিরিজটি আয়োজন করতে বিসিবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তামিম ইকবাল অবশ্য ‍দুদিন আগেও বলেছেন, ভারত সিরিজ নিয়ে যথেষ্ট আশাবাদি তার বোর্ড।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর