Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাহিদার নেতৃত্বে ইমার্জিং ট্রফির দল ঘোষণা, আছেন জ্যোতিও

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১২:৫০

নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব ছাড়ার পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার। তাঁর নেতৃত্বে আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে খেলতে যাবে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক দায়িত্ব পেলেও দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক জ্যোতি।

আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ১২ নভেম্বর থেকে আজমানে শুরু হবে ১০ দলের এই প্রতিযোগিতা, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপের অন্য দল পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

নাহিদার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি ও ফাহিমা খাতুন। এ ছাড়া স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস ও ফারিহা ইসলাম তৃষ্ণার মতো ক্রিকেটাররাও আছেন স্কোয়াডে। তবে চোটের কারণে তরুণ পেসার মারুফা আক্তার নেই দলে।

১০ দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে অংশগ্রহণকারী দলগুলো। গ্রুপ পর্বের পর প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল জায়গা পাবে সুপার সিক্স পর্বে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ২৫ নভেম্বরের ফাইনালে।

বাংলাদেশ স্কোয়াড: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর