Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১২:৪০ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ১২:৪১

সংঘর্ষ থেকে গ্রেফতাররা।

ঢাকা: রাজধানীর মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্য বলে দাবি পুলিশের।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে সংঘর্ষের সময় মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের আশপাশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা পোশাকশ্রমিক কিনা জানতে চাইলে আন্দোলনরত শ্রমিকরা বলেন, ‘পোশাকশ্রমিকরা কোনো সংঘর্ষে জড়ায় নাই। অন্য কোনো পক্ষ আমাদের ভেতরে ঢুকে তারপর এই সংঘর্ষ সৃষ্টি করেছে। আমরা পুলিশের ওপর কোনো হামলা করিনি, অন্য কোনো পক্ষ আমাদের ভেতরে ঢুকে তারাই মূলত পুলিশের উপর হামলা করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি।’

বিজ্ঞাপন

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি। তারা পুলিশের ওপর হামলারত অবস্থায় ছিল। গ্রেফতার ব্যক্তিরা কোনো পোশাক শ্রমিক না। তারা আওয়ামী এবং অঙ্গ সংগঠনের সদস্য বলে আমরা প্রথমে আইডেন্টিফাই করেছি। তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আন্দোলনকারীদের আমরা প্রধান সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।’

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের সরিয়ে দিতে চাইলে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। দুই পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় শ্রমিকেরা সড়কে বেঞ্চসহ কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর