Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কবি নজরুল কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৯:২১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১৯:২২

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কবি নজরুল সরকারি কলেজের সামনে সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর