Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সার্বিয়ার ৫ হাজার জাল ভিসাসহ চট্টগ্রামে গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ২২:৫১

চট্টগ্রাম: নগরীর টেরিবাজার এলাকায় অভিযান চালিয়ে জাল ভিসা তৈরির সরঞ্জাম সরঞ্জাম ও ১৭টি বাংলাদেশি পাসপোর্টসহ চক্রের মূলহোতা আব্দুল মাবুদকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) নগরীর কাটাপাহাড়স্থ বদরউদ্দিন মার্কেটের ৫ম তলার একটি কক্ষে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার আব্দুল মাবুদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সতিপাড়া ও নগরীর ফিরিঙ্গিবাজার বংশাল রোডের স্থায়ী বাসিন্দা। তবে তিনি বর্তমানে ঢাকার তেজগাঁও স্টেশন রোডের তালুকদার ড্রিম বিল্ডিংয়ে বসবাস করেন এবং মগবাজারের শেখ প্লাজায় ‘আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরীর টেরিবাজার এলাকায় একটি হোটেল থেকে আবদুল মাবুদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বাংলাদেশের ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার লোকজনের ১৭টি পাসপোর্ট পাওয়া গেছে। সার্বিয়া যাওয়ার জন্য তারা প্রতারক চক্রকে এসব পাসপোর্ট দিয়েছিলেন। মাবুদের কাছ থেকে সার্বিয়ার ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাবুদ স্বীকার করেছেন, ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে তারা লোকজনের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করতেন। পাসপোর্ট নেওয়ার পর বিশ্বাস অর্জনের জন্য ভিসা দিতেন। এর আগেই টাকা নিয়ে নিতেন। জাল ভিসা বিমানবন্দরে পুলিশের অভিবাসন শাখায় ধরা পড়লে চক্রের সদস্যরা ভুক্তভোগীর অন্য কোনো সমস্যা আছে বলে দাবি করতেন। এ রকম কয়েকজন বিমানবন্দর থেকে ফেরত আসার কথা জানিয়েছেন মাবুদ।

গ্রেফতার আব্দুল মাবুদের বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থানায় প্রতারণা, জালিয়াতি, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে রোববারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর