Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ০৯:৫২

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: বাসস

সুনামগঞ্জ: প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ ডিসেম্বর সুনামগঞ্জে সফরে যাবেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সদরে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগদান করবেন এবং সেখানে খেলাধুলা উপভোগ করবেন ও বক্তব্য দেবেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসছেন, এটা নিশ্চিত করা হয়েছে। তিনি সুনামগঞ্জে এসে জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নানা খেলা উপভোগ করবেন। একইসঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসেছিলেন। শহরের পুরাতন বাসস্টেশনে তখন সমাবেশও করেছিলেন তিনি।