Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেঞ্চুরিয়ান টেস্ট / মিরাজকে বাসিয়ে রেখে বাংলাদেশ একাদশে চার পেসার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১৭:৪৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ১৭:৪৭

বৃষ্টির কারণে অনেকটা সময় বিলম্ব হওয়ার পর অবশেষে টস হয়েছে সেঞ্চুরিয়ান টেস্টে। টসে হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে সিরিজ বাঁচানোর লড়াইয়ে একাদশ সাজাতে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ। স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বাইরে রেখে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। চোটের কারণে মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ নেই। তাদের জায়গায় নেওয়া হয়েছে জাকির আলী অনিক ও শরিফুল ইসলামকে। মিরাজের বদলে অপর পেসার খালেদ আহমেদকেও ডাকা হয়েছে একাদশে।

হাসানের ইনজুরির পর স্কোয়াডে থাকা চারজন পেসারকেই আজ ম্যাচে নামিয়ে দিলো বাংলাদেশ। প্রথম টেস্টে জোহানেসবার্গে তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৯ উইকেটে হেরে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা। তাই সিরিজ হার এড়াতে সেঞ্চুরিয়নে জয়ের বিকল্প নেই শান্তদের।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর