Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ২৩:০০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ২২:৫৪

নিহত আব্দুল হালিমের মরদেহ।

খুলনা: খুলনার দৌলতপুরে আব্দুল হালিম (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে আব্দুল হালিম দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় অবস্থান করছিল। এসময় দুর্বৃত্তরা তার মাথা ও বুকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা ও কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর