Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ভবন নির্মাণে অনিয়ম: ৪৬ লাখ টাকা জরিমানা, ১০ ভবন সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১১:৫৫

চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ও সড়কের জায়গা না ছেড়ে ভবন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অভিযানে চারটি ভবনের মালিককে মোট ৪৬ লাখ টাকা জরিমানা এবং নির্মাণকাজ বন্ধ রাখতে ১০টি ভবন সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চউকের অথরাইজড-১-এর আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংস্থাটির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং যুগ্ম জেলা ও দায়রা জজ হামীমুন তানজীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় চউকের অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকারী দফতর সূত্রে জানা গেছে, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় মোট ১৬টি ভবন পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণ এবং সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়াসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় চারটি ভবনের মালিককে ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নির্মাণকাজ বন্ধ রাখতে ১০টি ভবন সিলগালা এবং একটি ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

চউকের অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজ জানান, নগরে অপরিকল্পিত নগরায়ণ রোধ ও ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নে চউক কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদিত নকশা ও সড়কের জন্য নির্ধারিত জায়গা মেনে ভবন নির্মাণের জন্য মালিকদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর