Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১১:১২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ১১:২২

একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বৈঠকটি চলমান রয়েছে।

সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, জাতীয় অগ্রাধিকার নির্ধারণ এবং সরকারি বিনিয়োগের কার্যকর ব্যবহারের ক্ষেত্রে একনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প অনুমোদন, সংশোধন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এ কমিটির বৈঠকে।

বিজ্ঞাপন

একনেক হলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। প্রধানমন্ত্রী এর চেয়ারপারসন এবং অর্থ ও পরিকল্পনাসংশ্লিষ্ট মন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরিকল্পনা কমিশন একনেকের কার্যক্রমে সাচিবিক সহায়তা দিয়ে থাকে।

বৈঠকে কোন কোন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে এবং কী পরিমাণ অর্থ বরাদ্দ বা অনুমোদনের প্রস্তাব রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর