Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবির বিজয় হলে ছাত্রীকে হেনস্তার অভিযোগ

চবি করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ০৮:৩৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হলে এক জুনিয়র ছাত্রীকে কক্ষে ডেকে নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে তিন সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বিজয় ২৪ হলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রীটি।

অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া। তারা সবাই ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযোগপত্র থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি হলের ১২৫ নম্বর কক্ষে থাকেন। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে পাশের ১২৭ নম্বর কক্ষের এক সিনিয়র শিক্ষার্থী সোনালিসা তাকে তাদের কক্ষে মাকড়সা থাকার কথা বলে ডেকে নিয়ে যান। পরে তিনি ওই কক্ষে গেলে সেখানে উপস্থিত অন্য শিক্ষার্থীরা দরজা বন্ধ করে দিতে বলেন।

বিজ্ঞাপন

অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, এ সময় তার পায়ের কাছে একটি মাকড়সা ছুড়ে দেওয়া হয়। পরে তাকে বিভিন্নভাবে কটূক্তি ও হেনস্তা করা হয়। কক্ষ থেকে বের হওয়ার সময়ও তাকে নানা ধরনের মন্তব্যের মুখে পড়তে হয়। এতে তিনি বিব্রত ও মানসিকভাবে অস্বস্তিতে পড়েন।

অভিযোগপত্রে তিনি আরও জানান, ঘটনার পর থেকে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। হলের পরিবেশে নিজেকে নিরাপদ মনে করছেন না তিনি। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই ছাত্রী।

এ বিষয়ে চবির প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, ‘আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তাদের সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করব।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর