Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবিতে ককটেল বিস্ফোরণ, আহতদের দেখতে হাসপাতালে উপাচার্য-কোষাধ্যক্ষ

কুবি করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ২৩:৪০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ২৩:৩২

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম এবং স্থানীয় অটোরিকশাচালক সুজন (৩২)।

আহতদের দেখতে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যান উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। এর কিছুক্ষণ পর সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিস্ফোরণের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রধান ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘আনুমানিক সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেটে বিকট শব্দ হয়। পরে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারি, সেখানে ককটেল বিস্ফোরিত হয়েছে। সরেজমিনে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে, কৌটা দিয়ে আলপিন বা বারুদ ব্যবহার করে সম্ভবত হোমমেড ককটেল তৈরি করে নিক্ষেপ করা হয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর