Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬ ১৯:০৭

সংবর্ধনায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এ নবীন সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও নারী অধিকার আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সহকারী সেক্রেটারি জেনারেল ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল রাইসা রিফাত জুইন, অফিস দায়িত্বশীল আঞ্জুমান আরা ইভা প্রমুখ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্ত‌ব্যে অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। তি‌নি শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, ‘তোমরা যে যেই সাবজেক্টেই গ্র্যাজু‌য়েশন কর‌বে, হায়ার স্টা‌ডি কর‌বে এবং শুধু স্পেশা‌লিস্ট হ‌লেই হ‌বে না, নিজ সাব‌জে‌ক্টে মুস‌লিম স্পেশা‌লিস্ট হতে হ‌বে।’

রাইসা রিফাত জুইন তার বক্ত‌ব্যে বলেন, ‘নিজেকে পুরো পৃথিবীর জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপা‌শি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। ত‌বে শুধু দুনিয়াবী দক্ষতা অর্জনই য‌থেষ্ঠ নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন কর‌তে পারার দক্ষতাই আমাদের জীবনের সবচেয়ে বড় দক্ষতা।’

আঞ্জুমান আরা ইভা তার বক্ত‌ব্যে বলেন, ‘নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনকে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা অর্জনের মাধ্যমে আত্মগঠনের সুযোগ হিসেবে কাজে লাগা‌বে। আগামীতে নিজেদেরকে গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’

একপর্যায়ে শিশু‌ শিল্পী‌দের মনোমুগ্ধকর সাংস্কৃ‌তিক আ‌য়োজন অনুষ্ঠান‌কে প্রাণবন্ত ক‌রে তো‌লে।

নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে অর্থবহ, কল্যাণমুখী ও সমৃদ্ধ করার প্রত্যাশায় আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী‌দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহ‌ণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

সংসার ও কাজের সংকটে করণীয় আমল
২৮ নভেম্বর ২০২৬ ১৮:২৯

আরো

সম্পর্কিত খবর