Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেকৃবি ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৭:৫৭

শেকৃবি: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের নেতাদের রুমে তল্লাশি চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুর রুম থেকে বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্মরত একাধিক শিক্ষক-কর্মকর্তার জীবনবৃত্তান্ত, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক এবং এক ভারতীয় নাগরিকের আধার কার্ড উদ্ধার করেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) রাত ১টায় সাধারণ শিক্ষার্থীরা শেকৃবি ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং পদপ্রত্যাশী জামিউল আলম পরশ, আরিফুল আরিফ, রুদ্র নাথ টুটনের রুমে তল্লাশি চালায়।

বিজ্ঞাপন

এসময় এস এম মাসুদুর রহমান মিঠুর রুম থেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক শিক্ষক এবং কর্মকর্তার সুপারিশ করা জীবনবৃত্তান্ত, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করেন সাধারণ শিক্ষার্থীরা।

উদ্ধার করা সুপারিশকৃত জীবনবৃত্তান্তের শিক্ষকরা হলেন- কৃষি অনুষদের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষিকা শামীম আরা সুমি, বোটানি বিভাগের শিক্ষিকা শারমিন আক্তার রানু, বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক মুন্সি মোহাম্মদ সুমন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোভার্টি স্টাডিজ বিভাগের শিক্ষক মো. হায়দার খান সুজন, ফাইন্সান অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষিকা সিরাজুম মুনিরা, এগ্রিকালচারাল ইকোনমিকস বিভাগের শিক্ষিকা ফাতেমা তুস সাদিয়া।

সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুর সুপারিশে কোনো নিয়োগ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে সদ্য পদত্যাগ করা উপাচার্য শহীদুর রশিদ ভূইয়া বলেন, ‘না, দেইনি।’

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো