Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আপিল বিভাগের ৫ বিচারপতির পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ২০:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান বিচারপতি পদত্যাগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারী পাঁচ বিচারপতি হলেন-বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া সাংবাদিকদের জানিয়েছেন, তারা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা স্বেচ্ছায় তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

এর আগে সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে সকালে সুপ্রিম কোর্ট ঘেরাও করেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থী, আইনজীবীসহ আন্দোলনকারীরা সেখানে বিক্ষোভ করেন।

পরে বেলা দেড়টার দিকে নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান ওবায়দুল হাসান। পরে বেলা আড়াইটার দিকে আইন উপদেষ্টা তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগপত্রে ওবায়দুল হাসান উল্লেখ করেন, সুপ্রিমকোর্ট বিল্ডিং ও রেকর্ডসমূহ রক্ষা করা এবং বিচারপতিদের শারীরিক হেনস্তা থেকে রক্ষা করতে তিনি পদত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, ‌কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়ি-ঘর, জাজেজ টাওয়ার রক্ষা এবং জেলা জজ কোর্টগুলো রক্ষার স্বার্থে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সারাবাংলা/কেআইএফ/এনইউ
বিজ্ঞাপন

আরো