Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে সড়কে প্রাণ হারাল বাবা-ছেলেসহ ৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ২০:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা এলাকার শ্রীকান্ত ধর (৬৫) ও তার ছেলে লিঠু ধর(২৯) এবং সিএনজি অটোরিকশা চালক আলী আজগর (৩০)।

পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম সারাবাংলাকে জানান, চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশা শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে সেটা হঠাৎ উল্টে যায়। এসময় কক্সবাজারমুখী একটি পন্যবাহী লরি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মিঠু ধর নিহত হন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আমরা একজনকে মৃত ও আর দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। সেখানেই বাকি দুইজনের মৃত্যু হয়।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার তসলিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘বিকেল পাঁচটার দিকে শ্রীকান্ত ধর ও আলী আজগরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

সারাবাংলা/আইসি/এনইউ
বিজ্ঞাপন

আরো