Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফারইস্ট লাইফ থেকে মোজাম্মেল বাবুর পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৩:৪৬

ঢাকা: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু। তিনি প্রতিষ্ঠানটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত ছিলেন।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গতকাল সোমবার (১৯ আগস্ট) তিনি বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

মোজাম্মেল হক ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনীত হন। সেদিন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। বিনিয়োগকারী, পলিসি হোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজার সুরক্ষায় সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে মোজাম্মেল হক উল্লেখ করেন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ায় গত ১ বছরেরও অধিক সময় তিনি কোনো বোর্ড সভায় উপস্থিত হতে পারেননি। এক বছর আগেই মৌখিকভাবে তিনি চেয়ারম্যানকে দায়িত্ব পালনে অপারগতার কথা ১ বছর আগেই জানিয়েছিলেন। এ পর্যায়ে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল করছেন এবং তার অনুপস্থিতির দিন থেকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন।

সারাবাংলা/জিএস/একে
বিজ্ঞাপন

আরো