Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ সেলিম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৬:৪৫

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম এবং তার পরিবারের সব সদস্য ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২০ আগস্ট) দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিফতর ও ডাক বিভাগকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে এনবিআরের কর অঞ্চল-১৫।

জানা গেছে, শেখ সেলিম ও তার ছেলে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিমসহ পরিবারে সব সদস্যের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

চিঠিতে শেখ সেলিমের নিজ নামে অথবা পিতা, মাতা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শেখ সেলিম কর অঞ্চল-১৫-এর করদাতা। কর অঞ্চল-১৫ এর কর কমিশনার আহসান হাবিব সারাবাংলাকে বলেন, ‘উনি এবং ওনার পরিবারের সব সদস্য এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করে চিঠি দেওয়া হয়েছে। তাদের আয় ব্যয়ের হিসাব যাচাই-বাছাই করা হবে। নিয়মিত কাজের অংশ হিসেবে কর ফাঁকি প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সারাবাংলা/ইএইচটি/একে
বিজ্ঞাপন

আরো