Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবির বাস ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত

কুবি করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৭:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নীল বাসের ধাক্কায় ফজিলাতুন্নেছা (৬০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহর থেকে ক্যাম্পাস অভিমুখী নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলাতুন্নেছা কোটবাড়ির এলাকার বলরামপুরের মৃত জামাল মিয়ার স্ত্রী ।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, অটো এবং বাস দুটোই বিপরীতমুখী ছিল। অটোতে চারজন মহিলা ছিলেন। তারা রেশন নিয়ে চাঙ্গিনী থেকে আসছিল। আর বাসটি শহর থেকে আসছিল। অটোর ড্রাইভার বাসকে দেখে টার্ন করতেই মহিলা অটো থেকে ছিটকে পড়ে যান। আর বাসের পেছনের সঙ্গে ধাক্কা খান। এখানে বাসের কোন দোষ নেই। এখানে দুটো মোড় ও কাউন্সিলরের বাগান থাকার কারণে ড্রাইভার সামনে দেখতে পাননি। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোরশেদ আলম বলেন, নিহত পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। তারা কোন মামলা করবেন না। তারা সমঝোতা করতে চাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ একটি অপমৃত্যুর মামলা করা হবে।

পরিবহন পুল কুবির কর্মকর্তা মো. জাহিদুল আলম বলেন, সকালে কৃষ্ণচূড়া ( ঢাকা-১১০০২৫) শিক্ষার্থীদের নিয়ে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হয়। আর নন্দনপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেবে এবং বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তাদের পাশে থাকবে।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো