Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছেলে আন্দোলনে অংশ নেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, থানায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৯:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় কুষ্টিয়া সরকারি কলেজের এক ছাত্রের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত ৯ আগস্ট রাত ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন আন্দোলকারী শিক্ষার্থী তামিমের বাবা মইনুল ইসলাম (৪২)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ আগস্ট) সকালে তিনি মারা গেছেন।

নিহতের ছোট ভাই মোজ্জামেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন।

নিহত মইনুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালিরদিয়ার গ্রামের গাজী প্রামানিকের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ১৩ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫-৭ জনকে।

কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো