Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সংসদ সদস্য বদি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৯:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে র‍্যাব।

বুধবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজারের জেষ্ট বিচারিক হাকিম হামিমুন তামজিদের আদালতে হাজির করা হয় তাকে। এসময় বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে সেনা, র‍্যাব-পুলিশের কড়া পাহারায় আদালতে আনা হয় ইয়াবার গডফাদার খ্যাত ও আওয়ামীলীগের আলোচিত সাংসদ আব্দুর রহমান বদিকে। এসময় আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা তাকে উদ্দেশ্য করে বিভিন্ন কটুক্তিমূলক স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আদালতের নির্দেশে তাকে প্রিজনভ্যানে করে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সাবেক সংসদ সদস্য বদি গ্রেফতার

বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যাচেষ্টা মামলা তদন্ত কর্মকর্তা ও টেকনাফ থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানায়, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করবে। পরবর্তীতে এ রিমান্ড শুনানী হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো